কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন । ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন । ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় সকাল থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৬০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ।

ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং ইসরায়েলি সৈন্যদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে এসব ফিলিস্তিনিরা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিদের এমন মুহুর্মুহু হামলার পরিপ্রেক্ষিতে দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

হামাসের অব্যাহত হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ হামলার জন্য হামাসকে নজিরবিহীন মূল্য দিতে হবে।

এদিকে ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্থিনি যোদ্ধাদের অভিবাদন জানিয়েছে ইরান। ইরানের গণমাধ্যম আইএসএনএ বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির এক উপদেষ্টা শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বড় হামলা করায় অভিবাদন জানান। রাহিম সাফাভি নামের ওই উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের স্বাগত জানাই। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ও জেরুজালেমের স্বাধীনতা অর্জন হচ্ছে না, আমরা ফিলিস্তিনিদের যোদ্ধাদের পাশে থাকতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X