কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ধর্ষ ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁকি দিয়ে এমন হামলা? 

ছবি: বিবিসি
ছবি: বিবিসি

মাত্র কয়েক ঘণ্টার হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। মাত্র ২০ মিনিটে দেশটিতে পাঁচ হাজার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিরাপত্তার চাদরে মোড়ানো সীমান্তের কাঁটাতার ভেঙে হামলা চালিয়ে বন্দি করেছে ৩৫ ইসরায়েলি সেনাকে। এতকিছু ঘটে গেলেও এ বিষয়ে আগাম কোনো তথ্যই দিতে পারেনি দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

বিষয়টি নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা জানিয়েছে, এ ধরনের হামলা কীভাবে সম্ভব হলো, তা বুঝতে পারছেন না তারা। এ ধরনের ব্যর্থতার জেরে দেশের অভ্যন্তরে প্রবল চাপের মুখে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। বিবিসি জানায়, দুটি গোয়েন্দা সংস্থার ওপর নির্ভরশীল ইসরায়েল। দেশটির অভ্যন্তরে কার্যক্রম চালানোর দায়িত্বে রয়েছে শিন বেত। আর দেশের বাইরে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে থাকে মোসাদ। তবে, এবারের হামলার তথ্য দিতে পারেনি কোনো সংস্থাই। জানা যায়, ফিলিস্তিনের গাজা, সিরিয়া ও লেবাননে থাকা ইসরায়েলবিরোধী বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও এজেন্ট নিয়োগ দিয়ে রেখেছে মোসাদ। তবে, তাদের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে আগাম কোনো তথ্য পায়নি গোয়েন্দা সংস্থা। তবে, এই মুহূর্তে ব্যর্থতার কারণ অনুসন্ধানে নামছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ইসরায়েলি বসতিতে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। তারা সেখানকার অবৈধ বসতি স্থাপনকারীদের জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে, কমান্ডো অভিযানে জিম্মিদের উদ্ধার করা হবে নাকি আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা হবে, তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল-ফিলিস্তিন।

এদিকে, হামলার পর নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানান, তারা এখন যুদ্ধের মধ্যে আছেন। সে সময় শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর পরপরই অবরুদ্ধ গাজার ২২টি স্থানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনাও। সবশেষ তথ্য অনুযায়ী, শনিবারের এ হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হয়েছে। পাল্টা হামলায় প্রাণ গেছে ২০০’রও বেশি ফিলিস্তিনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১০

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১১

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৪

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৫

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৬

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৭

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৮

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৯

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

২০
X