কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি হামলায় স্থবির হতে পারে সৌদি-ইসরায়েল চুক্তি আলোচনা

সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সর্ম্পক প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে উপেক্ষা করে গত কয়েক মাসে এ বিষয়ে তিন দেশ বহুদূর এগিয়েও গেছে। তবে এবার হামাস ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এর ফলে এই চুক্তি নিয়ে আলোচনা স্থবির হয়ে যেতে পারে। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত বিষয়—ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান মুসলিম রাষ্ট্র সৌদি আরবের শান্তিচুক্তির সম্ভাবনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, তেলআবিবের সঙ্গে শান্তিচুক্তির বিনিময়ে সৌদির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বড় আকারের নিশ্চয়তা চায় রিয়াদ। এমনকি এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও ছাড় দিতে রাজি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে গতকালের হামলার পর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। ইসরায়েলের নাম উল্লেখ না করে গতকালের সহিংসতার জন্য দেশটিকে দায়ী করেছে সৌদি প্রশাসন। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আগে থেকেই বারবার বলে আসছে অব্যাহত দখল এবং ফিলিস্তিনি জনগণকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার ফলে এ ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X