কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় এক লাখ রিজার্ভ সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল

গাজা সীমান্তে ইসরায়েলের ট্যাংক। ছবি : রয়টার্স
গাজা সীমান্তে ইসরায়েলের ট্যাংক। ছবি : রয়টার্স

ফিলিস্তিনে হামলা জোরদার করেছে ইসরায়েল। গত রাতে ৫০০টি স্থাপনায় হামলায় চালিয়ে তারা। এরপর আবার এক লাখ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বড় আকারের আগ্রাসনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। খবর আলজাজিরা।

ফিলিস্তিনের হামলা জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। গত রাতে বিভিন্ন এলাকার অন্তত ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এরফলে এক লাখ ২০ হাজারের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির নাগরিকদের বর্তমানে পালানোরও কোনো জায়গা নেই।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বড় আকারে হামলার জবাবের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরমধ্যে গাজার কাছাকাছি এক লাখ সেনা জড় করছে। এ ছাড়া অসংখ্য ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরায়েল। অন্যদিকে মাত্র ১৩০ জনকে আটক করেছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনেও নিহতের সংখ্যা বাড়ছে। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৯১ জন শিশু রয়েছে। অন্যদিকে ইসারায়েলে হামলায় অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাসের প্রায় এক হাজার যোদ্ধা। দেশটিতে প্রবেশ করে সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় তারা। এতে প্রায় ৭০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

ওই অভিযানের সময় প্রায় ৩৫ ইসরায়েলি সেনাকে বন্দি করে ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। সে সময় বেশ কিছু ইসরায়েলি সামরিক ট্যাংকও নিয়ে আসা হয়।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানায়, হামলা শুরুর মাত্র ২০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X