কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩০ ইসরায়েলিকে বন্দি করল ইসলামিক জিহাদ

ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখলা। ছবি : সংগৃহীত
ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের ইসরায়েলে হামলায় পরিস্থিতি উত্তপ্ত। হামলার পর পাল্টা হামলা চলছে দুদিক থেকেই। এতে হামাস ছাড়াও অংশ নিয়েছে তাদের সহযোগী বিভিন্ন সংগঠন। এর মধ্যে অভিযানে অংশ নিয়েছে ইসলামিক জিহাদ নামের একটি সংগঠন। তারা অভিযান চালিয়ে ৩০ ইসরায়েলিকে আটক করার দাবি করেছে। খবর রয়টার্স।

ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখলা বলেন, রোববার (৮ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ৩০ জনের বেশি ইসরায়েলিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আমাদের সব বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এসব বন্দিদের কারো মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের কারাগারে বন্দি হাজারও ফিলিস্তিনির প্রসঙ্গ উল্লেখ করে নাখলা এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২ দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। তবে যুক্তরাষ্ট্রের এ পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে আরবের বেশ কয়েকটি গণমাধ্যম। তারা দাবি করছে ইসরায়েলের অনন্ত ৭৫০ জন নাগরিক এখনো নিখোঁজ। এটিই যদি ঘটে থাকে তাহলে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইতিহাসে হামাসের সবচেয়ে বড় বিজয় হবে এটি।

ইসরায়েলিদের বন্দি করে জিম্মি করে রাখা সম্পর্কে এক বিবৃতিতে হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরোরি বলেছেন, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে বন্দি করেছে। তাদের হেফাজতে ইসরায়েলি কমান্ডারও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X