কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

এবার সরাসরি ইরানে হামলার হুমকি ইসরায়েলের

বেনিয়ামিন নেতানিয়াহু, আলি খামেনি। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু, আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানকে কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল। এবার ইসরায়েলি এক মন্ত্রী সরাসরি হুমকি দিয়ে বসলেন ইরানকে।

যদি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করে তবে ইরানের বিরুদ্ধে পূর্ণশক্তির হামলা চালাবে ইসরায়েল। শুক্রবার এমন মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী নীর বারকাত।

নিউইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি এ মন্ত্রী আরও বলেন, এ হামলার মাধ্যম ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে হামলা করা। যদি আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হই যে তারা ইসরায়েলকে টার্গেট করছে, তাহলে আমরা সাপের মাথা কেটে ফেলব। ইরানই সেই সাপের মাথা।

এখানেই থামেননি এই মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতাদের নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ইরানের আয়াতুল্লাহরা রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবে না। যদি উত্তর দিকের সীমানা দিয়ে তারা হামলা শুরু করে আমরা তা প্রতিহত করব- তবে এর জন্য চরম মূল্য দিতে হবে।

হিজবুল্লাহ লেবানন সীমান্তে দুই সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে।

এর আগে হিজবুল্লাহ গ্রুপ পরিষ্কার জানিয়েছে, তারা হামাসের হয়ে যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X