কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত দিল ফিলিস্তিনিরা

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। ছবি : সংগৃহীত
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, গাজায় বন্দি জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি সব বন্দিকে মুক্তি দিতে হবে। খবর এএফপির।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, আমরা তাৎক্ষণিক বন্দিবিনিময় চুক্তি করতে প্রস্তুত। চুক্তির আওতায় হামাসের হাতে সব বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X