কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার মধ্যে স্বস্তির খবর পেল গাজাবাসী

গাজায় টানা বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
গাজায় টানা বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

টানা ইসরায়েলি বোমা হামলার মধ্যে একটি স্বস্তির খবর পেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসী। বোমা হামলার কারণে বন্ধ হওয়ার ২৪ ঘণ্টা পর গাজায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা পুনরায় সচল হয়েছে। ফলে অবরুদ্ধ এই উপত্যকায় প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফিলিস্তিনিরা। খবর আলজাজিরার।

রোববার এক এক্সবার্তায় ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি বলেছে, গাজায় ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট সেবা ধীরে ধীরে সচল হচ্ছে। তাদের কারিগরি টিম চ্যালেঞ্জিং পরিবেশে গাজার যোগাযোগ নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামতে কাজ করছে।

এদিকে গাজা থেকে আলজাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, মোবাইল সেবা সচল হওয়ার পরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন গাজাবাসী। অবশেষে তারা পরিবাবের সদস্যদের খোঁজ-খবর নিতে পারছেন। ইসরায়েলি হামলার মধ্যেও কে জীবিত আছে কিংবা কে আহত হয়েছে, তা তারা জানতে পারছেন।

এর আগে গতকাল শনিবার ইসরায়েলি বোমা হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি এক বিবৃতিতে বলেছিল, অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত লাইন ও টাওয়ার তীব্র ইসরায়েলি বোমা হামলার কারণে গাজায় ল্যান্ডলাইন, বেতার ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পশ্চিম তীরের মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওরেদু প্যালেস্টাইন পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X