কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলিদের ওপর হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের ইরিজ শহরের কাছে সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে হামাস।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের যোদ্ধারা। জায়গাটি ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।

টানা ইসরায়েলি বোমা হামলার মধ্যে একটি স্বস্তির খবর পেয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসী। বোমা হামলার কারণে বন্ধ হওয়ার ২৪ ঘণ্টা পর গাজায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা পুনরায় সচল হয়েছে। ফলে অবরুদ্ধ এই উপত্যকায় প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফিলিস্তিনিরা। খবর আলজাজিরার।

রোববার এক এক্সবার্তায় ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি বলেছে, গাজায় ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট সেবা ধীরে ধীরে সচল হচ্ছে। তাদের কারিগরি টিম চ্যালেঞ্জিং পরিবেশে গাজার যোগাযোগ নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামতে কাজ করছে।

এদিকে গাজা থেকে আলজাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, মোবাইল সেবা সচল হওয়ার পরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন গাজাবাসী। অবশেষে তারা পরিবাবের সদস্যদের খোঁজখবর নিতে পারছেন। ইসরায়েলি হামলার মধ্যেও কে জীবিত আছে কিংবা কে আহত হয়েছে, তা তারা জানতে পারছেন।

২২ দিন পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে করে নিহতের সংখ্যা বেড়ে চলছে। এ সময়ে উভয়পক্ষের মিলে নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ১৪০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ২২৯ জনকে আটক করে জিম্মি করে রেখেছে হামাস। এ ছাড়া নিহতদের মধ্যে ৩১১ জন ইসরায়েলের সেনা রয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরামহীন বোমা বর্ষণে ফিলিস্তিনের ৭ হাজার ৭০৩ জন নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধে এখন পর্যন্ত ২২৯ ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন। তাদের মধ্যে দুই দফায় চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মিদের মুক্তিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। এদিকে যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গেছে হামাসের প্রতিনিধিদল। বৈঠকের বরাতে রুশ গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া বন্দিদের মুক্তি নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১০

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১২

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৩

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৪

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৫

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৬

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৭

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৮

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৯

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

২০
X