কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বন্দিদের মুক্তি নিয়ে নতুন ঘোষণা

সাত অক্টোবরের আক্রমণে আটক জিম্মিদের একাংশের ছবির কোলাজ। ছবি : গার্ডিয়ান
সাত অক্টোবরের আক্রমণে আটক জিম্মিদের একাংশের ছবির কোলাজ। ছবি : গার্ডিয়ান

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ‘সমঝোতা চুক্তি’র জন্য প্রস্তুত বলে জানিয়েছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য গাজি হামাদ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

হামাদ বলেন, ‘আমরা চাই এই মানুষগুলো বাড়ি ফিরে যাক।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়াও, আমরা চাই আমাদের বন্দিরাও এবার বাড়ি ফিরুক। আমি মনে করি, ‘আমরা এখন সম্পূর্ণ সমঝোতা করতে বা একটি চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত।’

তবে তিনি শর্ত আরোপ করে বলেন, ‘এর জন্য ইসরায়েলি ডিটেনশন সেন্টার থেকে সব বন্দিকে মুক্তি দিতে হবে।’ হামাদ বলেন, ‘হামাস যোদ্ধারা কখনোই বেসামরিক মানুষকে হত্যা করতে চায়নি। আমাদের ইসলামের ধর্মে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করা বা হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট ২৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নিহতরা হলেন, ক্যাপ্টেন বেনি ওয়াইস (২২), মাস্টার সার্জেন্ট উরিয়া ম্যাশ (৪১), মাস্টার সার্জেন্ট ইহোনাটান ইয়োসেফ ব্র্যান্ড (২৮) এবং সার্জেন্ট মেজর গিল পিশিতজ (৩৯)। তারা ইসরায়েলের বিভিন্ন এলাকার বাসিন্দা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই ২৭ অক্টোবর থেকে সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

তিন সপ্তাহের ইসরায়েল ও হামাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X