কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে। সম্ভাব্য সেই যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম আশারক আল-অওসাতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সবকিছুই সম্ভব, এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত।”

আরাগচির ভাষায়, ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাত অসম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারটি দিয়েছেন জেদ্দায়, যেখানে তিনি ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।

তিনি দাবি করেন, জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে নিয়ে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আরাগচি বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি, তারা ভাবছিল ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের থামানো সম্ভব।

তিনি আরও বলেন, ১২ দিন পর ইসরায়েলই শর্তহীনভাবে যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল। যেহেতু তাদের প্রস্তাব শর্তহীন ছিল, আমরা তা গ্রহণ করেছি।

আরাগচি বলেন, শত্রুরা কেবল কূটনীতি বা সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে, তাদের শক্তিশালী হতে হবে। তিনি সতর্ক করেছেন, কোনো দেশ ইসরায়েলকে ছাড় দিতে পারবে না।

তিনি দাবি করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তেলসংক্রান্ত যুদ্ধে টানতে চেয়েছিল, কারণ আইডিএফ ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল অপারেশন রাইজিং লায়নের সময়। আরাগচি বলেন, আমরা চেষ্টা করেছি যুদ্ধ গালফ অঞ্চলে ছড়াতে না দেওয়ার জন্য। গালফের সীমান্তবর্তী দেশগুলোকে ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে, ইরানের দিকে নয়।

তিনি উল্লেখ করেন, এসব দেশের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, এছাড়া ওমান ও কাতারও রয়েছে। যুদ্ধের শেষ পর্যায়ে ইরান কাতারের আল উদেইদ এয়ারবেসকে লক্ষ্য করেছিল।

আরাগচি এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তারা তা ছিন্ন করুক এবং বাণিজ্য বন্ধ করুক। তিনি এটিকে গাজার জন্য ‘প্রায়োগিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, গাজার বাসিন্দারা আমাদের বিবৃতি বা সিদ্ধান্তের চেয়ে বেশি প্রয়োজন কার্যকর সহায়তা। তাদের প্রথমে খাদ্য, পানি এবং ওষুধ দরকার। তারপর শান্তি, ন্যায় ও অবরোধের অবসান আসবে।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বিভিন্ন অঞ্চলে ফের বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X