কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় নিজের ভবনে আগুন দিলেন বাংলাদেশি

রফিকুল ইসলাম। ছবি : ‍সংগৃহীত
রফিকুল ইসলাম। ছবি : ‍সংগৃহীত

নিজ ভবনে আগুন দেওয়ার অভিযোগে নিউইয়র্কে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। গত ২৬ সেপ্টেম্বর নিজ ভবনে আগুন দেওয়া ঘটনা ঘটিয়েছেন তিনি। জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। ব্রুকলিনের তার ভবনের দ্বিতীয় তলায় থাকা ভাড়াটিয়া ভাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং ভবন ছাড়তেও অস্বীকৃতি জানায়। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সেখানে অগ্নিসংযোগ ঘটান তিনি। ওইদিন ভোর পাঁচটার দিকে ভবনের একটি সিঁড়িতে আগুন লাগান অভিযুক্ত রফিকুল ইসলাম। এ ঘটনার আগে, অভিযুক্ত রফিকুল ইসলাম তার ভাড়াটিয়ার গ্যাস এবং বিদ্যুৎ কেটে দেওয়ার হুঁশিয়ারিও দেন। ভাড়া অপরিশোধ না করলে বাড়িতে আগুন লাগিয়ে দেবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছয় শিশু ও তাদের বাবা-মা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে তারা দ্রুত ভবনটির ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের ৬০ জন কর্মী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসিন্দাদের উদ্ধার করেন। পরে সামান্য আহত সাতজনকে জামাইকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, গত চার সপ্তাহ ধরে তারা ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন। এরপর অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিককে শনাক্ত করা হয়। সেখানে দেখা যায়, একজন মুখোশ এবং হুড পরা ব্যক্তি বাড়িতে প্রবেশ করে এবং জরুরি পরিষেবা নম্বরে কল করার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তদক্তকারী কর্মকর্তারা আরেকটি ভিডিওতে দেখতে পান মুখোশধারী ব্যক্তি খোঁদ ভবনমালিক রফিকুল ইসলাম। তারপরই তার বিরুদ্ধে অভিযোগ আনে তদন্তকারী দল। পরে গ্রেপ্তারও করা হয় তাকে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অদ্ভুত এই কাণ্ডে হতবাক বাংলাদেশি কমিউনিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X