কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া জাবালিয়া ক্যাম্পের স্থাপনা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া জাবালিয়া ক্যাম্পের স্থাপনা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যাকায় একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৪ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অনেকে আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিবিরের ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি ভবনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। শরণার্থী শিবিরের জাবালিয়া সার্ভিস ক্যাম্পের কাছাকাছি এলাকায় এ হামলা করা হয়।

গাজায় স্থল অভিযান ‍শুরুর পর থেকে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব শিবিরের বেশিরভাগই এই ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

নিজেদের এ হামলার পক্ষে যুক্তি দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, বেসামরিক লোক নয়, হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে এসব হামলার বেশিরভাগই বেসামরিক লোকজন।

এর আগে চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। ওই সময়ের ইসরায়েলি হামলায় জাবালিয়ার ১৯৫ জন নিহত ও ১২০ জন নিখোঁজ হয় বলে জানায় ফিলিস্তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X