কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের প্রতিদিনকার খরচ কত?

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল (রোববার) এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানায়, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে ৮০০ কোটি ডলার। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণে অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫ ভাগ বেশি চলতি নভেম্বর মাসে ধার করবে।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের জোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরায়েলের ৪৮৮ বিলিয়ন ডলারের অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গত শনিবার সৌদি আরবের রিয়াদে বৈঠক করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তবে বৈঠক শেষে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েলের নিন্দা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নিতে পারেননি তারা। মূলত তিন দেশের বিরোধিতায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

শুরুতে গাজা যুদ্ধ নিয়ে ২২ দেশের আরব লিগ এবং ৫৭ দেশের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আলাদা বৈঠক হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত বিবৃতি নিয়ে আরব লিগের প্রতিনিধিদল একমত হতে না পারলে দুই জোটের বৈঠক একসঙ্গে করা হয় বলে এএফপিকে জানিয়েছেন আরব কূটনীতিকরা।

গাজায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল ও তার মিত্রদের তেল সরবরাহ বন্ধ এবং তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয় আলজেরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশ। তবে ইসরায়েলের পক্ষ নিয়ে অন্তত তিনটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এদের মধ্যে প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম বলা হলেও আরেকটি দেশের নাম উল্লেখ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X