কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:০০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ৩৯ ফিলিস্তিনি

কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হচ্ছে ফিলিস্তিনি বন্দিদের। ছবি : স্কাই নিউজ
কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হচ্ছে ফিলিস্তিনি বন্দিদের। ছবি : স্কাই নিউজ

দীর্ঘ আলোচনার পর চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। শুক্রবার সকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় প্রথম ধাপে জিম্মিদেরও মুক্তি দিয়েছে দুই পক্ষ। শনিবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির শর্তানুযায়ী চার দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম ধাপে ২৪ জিম্মিকে ইসরায়েলে ফেরত পাঠিয়েছে হামাস। অন্যদিকে ৩৯ ফিলিস্তিনিকে নিজেদের কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

বিবিসি জানিয়েছে, ইরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ জনের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ নারী রয়েছেন। এছাড়া এ ধাপে ১৫ জন শিশুকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের মুক্তি দেওয়া এসব ফিলিস্তিনি ওফার কারাগারে বন্দি ছিলেন। তাদেরকে সেখান থেকে বের করার সময় কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ইসরায়েলের পুলিশ বাহিনী। কারাগার থেকে মুক্তি পাওয়া নাগরিকদের নিয়ে সাধারণ মানুষ যাতে উল্লাস না করতে পারে এজন্য এমন পদক্ষেপ নেয় ইসরায়েল।

ইসরায়েলের দাবি, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনিদের বেশ কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের হত্যাচেষ্টার অভিযোগে আটক করা হয়েছিল। এছাড়া আটক শিশুদের বিরুদ্ধে সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X