কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা স্যাটেলাইটে মার্কিন সেনাঘাঁটির ছবি দেখলেন কিম

উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শনে কিম। ছবি : কেসিএনএ।
উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শনে কিম। ছবি : কেসিএনএ।

নতুন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এবার সেই গোয়েন্দা স্যাটেলাইটের তোলা মার্কিন সেনাঘাঁটিসহ দক্ষিণ কোরিয়ার রাজধানীর ছবি দেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন উৎক্ষেপণ করা স্যাটেলাইটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ অন্যান্য শহর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ছবি ছবি পাঠিয়েছে। এটি মার্কিন সেনাঘাঁটির ছবিও পাঠিয়েছে।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) এ গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। উৎক্ষেপণের পর এখনও এটির কার্যকারিতা ও সক্ষমতা যাচাই-বাছাই করা হয়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

কেসিএনএ জানিয়েছে, কিম দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ মুখপো, কুনসান, পিইংটেক এবং ওসান শহরের ছবি পরীক্ষা করেছেন। এসব এলাকায় মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। শুক্রবার সকালে স্যাটেলাইটটি এ অঞ্চল অতিক্রম করার সময় ছবিগুলো তুলেছে।

শুক্রবার কিম নিজে উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি এসব ছবি পর্যবেক্ষণ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ স্যাটেলাইটটি মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনশনের ছবিও ‍তুলে পাঠিয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার বুসান শহরের একটি বন্দরে গত মঙ্গলবার এসে পৌঁছেছে। এরপর এটি শনিবার সকালে এটি হাওয়াই পাড়ি দিয়েছে।

উত্তর কোরিয়া এ গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর ওকিনাওয়া জেলার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে সতর্কতা জারি করে জাপান। যা ৩০ মিনিট স্থায়ী ছিল। এরপর এ সতর্কবার্তা তুলে নেয় জাপান।

উত্তর কোরিয়ার এই পদক্ষেপটিকে জাতিসংঘের একাধিক রেজুলেশনের ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X