কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ তাইওয়ান প্রণালিতে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ

অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধজাহাজ। অস্ট্রেলীয় এই যুদ্ধজাহাজ ঢোকার খবর সামনে আসতেই একে উসকানি হিসেবে অবহিত করে সতর্ক করেছে বেইজিং। খবর আলজাজিরার।

স্বশাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। সংবেদনশীল এই জলপথই তাইওয়ান থেকে চীনকে পৃথক করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই যুদ্ধজাহাজের নাম উল্লেখ না করে বলেছে, জাহাজটি আগের দিন তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে। এরপর যুদ্ধজাহাজটি দক্ষিণ দিকে যাত্রা করেছে।

অস্ট্রেলীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক মোতায়েনের অংশ হিসেবে তুওউম্বা ফ্রিগেট নামের যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে।

এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তাইওয়ান ইস্যুতে তাদের অবস্থান একদম স্পষ্ট। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতায় সমস্যা সৃষ্টি করে এমন উসকানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্ক বেশ কঠিন সময় পার করছে। দুপক্ষই এই সম্পর্ক মেরামতে কাজ করছে। এমন সময়ে এই যুদ্ধজাহাজের ইস্যু সামনে এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X