কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একদিকে ফিলিস্তিনিদের পিষে মারছে অন্যদিকে আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকে তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। আমেরিকার অনুরোধে নেতানিয়াহুর বলয়ে ঢুকেও পড়েছে সুদান, আরব আমিরাতসহ কয়েকটি দেশ। সৌদি আরবের সাথেও সম্পর্ক শিথিলের আলাপ-আলোচনা চলছিল। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তা ভেস্তে গেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ছাড়া হঠাৎ মধ্যপ্রাচ্যে চীনের উত্থানে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে বাইডেনের কপালে। রীতিমতো ইগো সংকটে ভুগছে তার প্রশাসন। সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক শিথিলে বড় ভূমিকা রাখে চীন। বেইজিংয়ের মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দুই দেশ। মনে করা হয়, এদিক থেকেও কিছুটা পিছিয়ে পড়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য শাসনের কূটকৌশল। নতুন করে আর কোনো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহও দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গাজায় নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে দেশগুলোকে ক্ষেপিয়ে তুলেছে তেলআবিব। শুধু আরব দেশগুলোতেই নয়, ইসরায়েলের পরম মিত্র আমেরিকাও চায় না গাজায় এভাবে নৃশংসতা চালাক তারা। এক নিবন্ধে আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ইসরায়েলের উচিত হবে যুদ্ধ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছেন, তা মেনে নেওয়া। যদিও দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা এখন অনেকটা অবাস্তব। তারা অন্তত গাজার জন্য যুক্তরাষ্ট্র যে রেডলাইন নির্ধারণ করে দিয়েছে, সেটা মেনে চলুক। যুক্তরাষ্ট্র গাজা পুনর্দখল বা জাতিগত নিধনের বিপক্ষে এবং গাজার যে আয়তন তা অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে। নেতানিয়াহু এবং তাঁর ধর্মান্ধ জোট বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে গ্রাহ্য করছে না। তারা আবারও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে উপেক্ষা করেছে। এতে ক্ষতি হচ্ছে দুই দেশেরই। তারচেয়েও বড় কথা, চারদিক থেকে ইসরায়েল এখন আতঙ্কে ভুগছে। থেমে থেমেই হামলা হচ্ছে, লেবানন থেকে। চাপ দিচ্ছে জর্ডানও। ইরানও তাদের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখার কথা বারবার বলে আসছে। তাই পরিস্থিতি সহজেই খুব একটা স্বাভাবিক পর্যায়ে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত ইসরায়েলের ভয় ইরান আর সৌদি আরবকে নিয়ে। আমেরিকার নৌকায় উঠে যেভাবে মহাসমুদ্র পার হতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন তা আর হচ্ছে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X