কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেনেসি, নিহত ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেনেসিসহ একাধিক এলাকা। প্রবল ঝড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে । আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন।

সংবাদমাধ্যম এবিসির সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে প্রবল ঝড় আছড়ে পড়ে টেনেসিতে। টর্নেডোর পূর্বাভাস থাকলেও ঝড়ের গতিবেগ বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয় ন্যাশভিল ও তার আশপাশের এলাকাগুলোতে।

ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্লার্কসভিল, কাম্বারল্যান্ড, স্প্রিংফিল্ড, ম্যাডিসন, হেন্ডারসনভিল ও গ্যালাটিন। ম্যাডিসনের বাসিন্দা, লিয়্যান গ্যারে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঝড়বৃষ্টিতে তছনছ হয়ে যায় অনেকের ঘর-বাড়ি। এ সময় একাধিক বাড়ির ছাদ উড়ে যায়। ন্যাশভিল বিমানবন্দর থেকে বিমান চলাচল বাতিল করা হয়েছে।

টর্নেডোর দাপট কিছুটা কমে এলে উদ্ধারকাজ শুরু হয়। ন্যাশভিল ও ক্লার্কসভিল থেকে এক শিশুসহ মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ন্যাশভিলে ভেঙে পড়া একটি আবাসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ১৩ জনকে। এ ছাড়াও আরও ১০ জনকে এখনো পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে টেনেসির বিভিন্ন এলাকা থেকে।

উদ্ধারকর্মীদের আশঙ্কা এখনো বেশকিছু মানুষ আটকে থাকতে পারেন ধ্বংসস্তূপের মধ্যে। ঝড়ের সময় প্রায় এক লাখ ৬০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়লেও দ্রুত তা ফেরানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১০

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১১

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১২

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৪

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৫

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৬

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৭

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৯

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

২০
X