কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
টাকায় কি না হয়

৮০ বাজপাখির জন্যই বিমানে টিকিট কেটেছিলেন সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যে বাজপাখির লড়াই বেশ জনপ্রিয়। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে বাজপাখির লড়াই বেশ জনপ্রিয়। ছবি : সংগৃহীত

টাকা থাকলে কত কিছুই না করে মানুষ। অনেকে শখ পূরণে দুহাত ভরে টাকা খরচ করেন। অনেকে আবার মানব সেবায় ব্যয় করেন। তবে সৌদি আরবের এই যুবরাজ যা করেছেন তা জানলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। নিজের পোষা বাজপাখিদের জন্য তিনি বিমানের টিকিট বুক করেছেন। তা-ও একটি বা দুটির জন্য নয়, ৮০টি বাজপাখির জন্যই তিনি বিমানের টিকিট বুক করেছেন। তবে ঘটনাটি এখনকার নয়। ছয় বছর আগে ২০১৭ সালের। সম্প্রতি সেই দৃশ্য আবার নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

সিএন ট্র্যাভেলারের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের এক সদস্যের ৮০টি বাজপাখি ছিল। এসব পাখির আরাম ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাদের প্রত্যেকটির জন্য আলাদাভাবে বিমানের টিকিট কাটেন তিনি। এমনকি যাত্রাপথে যেন কোনো বিড়ম্বনা না হয় সে জন্য পাখিগুলোর ডানা পর্যন্ত বেঁধে দেওয়া হয়।

সে সময় এ ঘটনার একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যম রেডডিট ব্যবহারকারী লেন্সু। যেখানে দেখা যায়, পুরো বিমানভর্তি বাজপাখি। তাদের মাঝে মাঝে মাত্র কয়েকজন মানুষ। এই ছবির ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছিলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’

এ ঘটনা কিছুটা অদ্ভুত মনে হলেও সিএন ট্র্যাভেলার বলছে, মধ্যপ্রাচ্যে বিমানে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক কিছু নয়। আরব উপদ্বীপে শিকারি এই পাখির উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। সেখানে বাজপাখির লড়াই বেশ জনপ্রিয়। হাজার বছর ধরে এই খেলা চলে আসছে। এই খেলাকে আরবরা এতটাই গুরুত্ব দিয়ে থাকে যে এসব পাখির নিজস্ব পাসপোর্ট রয়েছে। এর ফলে মালিকের সঙ্গে এসব পাখি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X