কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

সাদা কাপড় উড়ালেও জিম্মিদের গুলি করে ইসরায়েলি সেনারা

ইসরায়েলের সেনাবাহিনীর হাতে প্রাণ হারানো তিন ইসরায়েলি বন্দি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সেনাবাহিনীর হাতে প্রাণ হারানো তিন ইসরায়েলি বন্দি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ‘ভুল’ করে চালানো গুলিতে নিহত তিন ইসরায়েলি বন্দি ঘটনার সময় সাদা কাপড় উড়িয়েছিলেন। এরপরও সেনারা তাদের গুলি করেছে যা নিয়মবিরুদ্ধ। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলছে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। খবর বিবিসির।

শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজার শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিনজন ইসরায়েলি বন্দি নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই তিন ইসরায়েলি বন্দিকে ‘হামাস যোদ্ধা’ ভেবে গুলি করে হত্যা করেছে তারা।

নিহতরা হলেন, ২৮ বছর বয়সী ইয়োতাম হাইম, ২৫ বছর বয়সী সামের আল-তালালকা এবং ২৬ বছর বয়সী অ্যালোন শামরিজ। গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে তাদের জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাস।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, ইসারয়েলের সেনাবাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই তিন বন্দি একটি ভবন থেকে শার্ট ছাড়া বের হন। এ সময় তাদের একজনের হাতে লাঠিতে সাদা কাপড় বাঁধা ছিল।

তবে বেশ খানিকটা দূরে থাকায় একজন সেনা তাদের হুমকি হিসেবে শনাক্ত করেন। এরপর হামাস যোদ্ধা ঘোষণা করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং তৃতীয়জন আহত হয়ে ভবনে ফিরে যান।

এ সময় ওই ভবন থেকে হিব্রু ভাষায় সাহায্যের আর্তনাদ ভেসে আসে। ফলে ব্যাটালিয়ন কমান্ডার সেনাদের গুলি বন্ধ করার নির্দেশ দেন। পরে ওই আহত ইসরায়েলি বন্দি ভবন থেকে বেরিয়ে এলে তাকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইসরায়েলি বন্দিদের মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করার ইঙ্গিত দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১০

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১১

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১২

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৪

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৫

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৬

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৭

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৮

চার জেলায় বন্যার আভাস

১৯

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

২০
X