মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২০ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের ভুলে প্রাণ গেল ৩ জিম্মির

গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এই তিন জনকে ভুলবশত ‘হুমকি’ হিসেবে শনাক্ত করে গুলি করলে তারা মারা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

নিহতরা হলেন, ২৮ বছর বয়সী ইয়োতাম হাইম, ২৫ বছর বয়সী সামের আল-তালালকা এবং ২৬ বছর বয়সী অ্যালোন শামরিজ। গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে তাদের জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাস।

এক বিবৃতিতে গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজার শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে তিন জন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে শনাক্ত করে। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয়।

তাৎক্ষণিকভাবে এই ঘটনার পর্যালোচনা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু বাহিনী।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস। এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতানিয়াহু সরকার। অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করে ইসরায়েল সরকার।

এখন পর্যন্ত ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের অধিকাংশকে গত মাসে সাত দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হয়। তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X