কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জামার্নির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতানিয়াহুকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

এরদোয়ান বলেন, তারা (ইসরায়েলিরা) হিটলারের অপকর্ম নিয়ে কথা বলে। হিটলারের সঙ্গে আপনার (নেতানিয়াহু) কি পার্থক্য আছে? তারা এমন করছে যেন আমরা হিটলারকে মনে করি। নেতানিয়াহু (গাজায়) যা করছেন তা কি হিটলারের চেয়ে কম? অবশ্যই না।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি হিটলারের চেয়ে আরও এগিয়ে। তিনি পশ্চিমাদের সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসে। এসব সহায়তা দিয়ে তারা কী করেছে? তারা ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। গত নভেম্বরে তুর্কি নেতা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমাদের অসীম সহায়তাপ্রাপ্ত ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যদিও যুদ্ধ শুরুর আগে দুদেশের সম্পর্ক বেশ ভালোই ছিল।

হিটলারের আমলে ইউরোপীয় ইহুদিদের সুপরিকল্পিতভাবে নির্মূলের প্রচেষ্টা শুরু করেছিল নাৎসি জার্মানি। ৬০ লাখ ইহুদিকে হত্যা, শ্রম শিবির ও গণগুলির মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন হিটলার।

এরদোয়েনের এমন বক্তব্যের কড়া জবাবও দিয়েছেন নেতানিয়াহু। এক এক্সবার্তায় তুরস্কের ভেতরে মানবাধিকার লঙ্ঘন ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিরোধের ইস্যু টেনে আঙ্কারার সমালোচনা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X