কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজার ট্যাক্সের টাকা আরেক দেশে পাঠাতে চায় ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য সংগৃহীত ট্যাক্সের টাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরিবর্তে নরওয়েতে পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জব্দ করা অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না। তবে এই অর্থ তৃতীয় কোনো দেশের হাতে থাকবে।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রীর অনুমোদন ছাড়া এই অর্থ কোনো অবস্থাতেই স্থানান্তর করা যাবে না। এমনকি কোনো তৃতীয় পক্ষও তা করতে পারবে না।

১৯৯০-এর দশকের একটি চুক্তি অনুসারে ফিলিস্তিনিদের পক্ষে ট্যাক্স সংগ্রহ করে ইসরায়েল। এরপর ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে সেই অর্থ অধিকৃত পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ইসরায়েল।

২০০৭ সালে গাজা থেকে বিতাড়িত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সরকার থেকে বিদায় নিলেও তখনকার অনেক সরকারি কর্মচারী চাকরিতে বহাল থাকেন। তাদের বেতন-ভাতা ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিশোধ করে আসছিল। তবে ৭ অক্টোবরের হামলার মাসখানেক পরে গাজার জন্য অর্থ দেওয়া বন্ধ করে দেয় ইসরায়েল।

কিন্তু গাজার অর্থ কাটছাটের প্রতিবাদে আংশিক তহবিল নিতে অস্বীকৃতি জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা হুসেন আল শেখ বলেছেন, আমাদের আর্থিক অধিকারে কাটছাট বা শর্ত আরোপ করা হলে তা আমরা মেনে নিব না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে ফিলিস্তিনি জনগণের অর্থ ডাকাতি ও চুরির বন্ধ করুন। ইসরায়েলকে আমাদের সব অর্থ হস্তান্তর করতে বাধ্য করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X