কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের অবসান ছাড়াই চুক্তির চেষ্টা ইসরায়েলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১০৯ দিনে গড়িয়েছে। এত দিন পার হলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো গাজায় দিন দিন হামলা আরও জোরদার করছে ইসরায়েলি সেনারা। তবে হামলা জোরদারের সঙ্গে সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে হামাসের সঙ্গে একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্ত করাতে চায় তেল আবিব। তবে গাজায় যুদ্ধের অবসানের কোনো কথা সেখানে বলা হয়নি। খবর আলজাজিরার।

সোমবার মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সহায়তায় হামাসের সঙ্গে আরেকটি চুক্তি করার বিষয়ে আশাবাদী ইসরায়েল। এমন এক সময়ে এই চুক্তির বিষয়টি সামনে এলো যখন দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল এবং ইসরায়েলি বন্দিদের ছাড়াতে সরকারের ওপর চাপ বাড়ছে।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, কাতার ও মিসরের মাধ্যমে হামাসের কাছে প্রস্তাবটি পেশ করেছে ইসরায়েল। প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় বন্দি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১৩ বলছে, চুক্তিটি চার ধাপে বাস্তবায়ন করা হবে। চুক্তি হলে গাজার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। তবে যুদ্ধ শেষ করার কথা বলা হয়নি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

দিন যত সামনে এগোচ্ছে ইসরায়েলি বন্দিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। সোমবার নেসেটে ইসরায়েলি অর্থ কমিটির বৈঠক চলার সময় ২০ জনের একটি দল সংসদ সদস্যরা যেন বন্দিদের মুক্ত করতে আরও ভূমিকা রাখেন সে দাবিতে সেখানে ঢুকে পড়েন। এর মাধ্যমে বন্দিদের মুক্তি নিয়ে ইসরায়েলি সমাজে বিভাজন প্রকট আকার ধারণ করছে বলেই ইঙ্গিত দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X