কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলি সংসদে ঢুকে পড়ল স্বজনরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সংসদ ভবন নেসেটে একটি অধিবেশন চলাকালে সেখানে ঢুকে পড়েন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজনরা। এর জেরে নেসেটের অধিবেশন বন্ধ হয়ে যায়। সৃষ্ট হয় চরম হট্টগোল। সোমবার (২২ জানুয়ারি) জেরুজালেমে অবস্থিত নেসেট ভবনে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

দিন যত সামনে এগোচ্ছে ইসরায়েলি বন্দিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। সোমবার নেসেটে ইসরায়েলি অর্থ কমিটির বৈঠক চলার সময় ২০ জনের একটি দল সংসদ সদস্যরা যেন বন্দিদের মুক্ত করতে আরও ভূমিকা রাখেন সে দাবিতে সেখানে ঢুকে পড়েন। এর মাধ্যমে বন্দিদের মুক্তি নিয়ে ইসরায়েলি সমাজে বিভাজন প্রকট আকার ধারণ করছে বলেই ইঙ্গিত দেয়।

এ সময় বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেন অর্থ কমিটির চেয়ারম্যান মোশে গাফনি। তিনি অধিবেশন স্থগিত করে দেন। তিনি নেতানিয়াহুর জোট সরকারের উগ্র-অর্থোডক্স ইহুদি দলের প্রধান। গাফনি বলেন, বন্দিদের মুক্ত করা ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। বিশেষ করে যেখানে জীবন রক্ষা করা জরুরি প্রয়োজন। তবে জোট ছেড়ে দিলে কিছুই অর্জন হবে না।

বেশ কয়েক দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। তবে ইসরায়েল হামাসের শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় সে চুক্তি হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X