কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত।
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত।

প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। দেশটি এবার প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। বুধবার (২৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে। সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) সেক্টটিতে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তনসহ সেক্টরটিকে নিয়ন্ত্রণের জন্য এ আইন করেছে।

আইনে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য ফেস-ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যবস্থাটি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সঙ্গে সংযুক্ত থাকবে। এ ছাড়া অগামী ১৪ মাসের মধ্যে খাতটি থেকে প্রবাসীদের বাদ দিতে বলা হয়েছে। কেবল সৌদি নাগরিকেরা এ খাতটিকে কর্মরত থাকবেন।

নতুন আইনানুসারে হালকা যানবাহনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিজ্ঞাপন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ ব্যবস্থায় নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া কর্মীরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

টিজিএ মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত। এ খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।

দেশটির টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে ৩৭টি কোম্পানি লাইসেন্স নিয়ে ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে। গত বছরে দেশটিতে ২০ কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১০

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১১

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১৩

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১৪

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১৬

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১৭

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৮

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৯

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

২০
X