কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন-ব্রিটিশ নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে অশান্ত লোহিত সাগর। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সমর্থনে এ নৌপথে জাহাজে হামলা চালিয়ে আসছে। এবার এ গোষ্ঠীর চার শীর্ষ কর্মকর্তার ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ও ব্রিটিশরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের এ চার শীর্ষ নেতার বিরুদ্ধে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকে সমর্থনের অভিযোগ করা হয়েছে। গোষ্ঠীটির হামলার কারণে এ নৌপথে জাহাজ চলাচলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এছাড়া তারা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থা অস্থিতিশীল হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন হুতিদের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আলআতিফি, নৌ-কমান্ডার মুহাম্মদ ফাদল আবদ আল নাবী, উপকূলীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহাম্মদ আলি আল কাদিরি এবং মুহাম্মদ আহমেদ আল তালিবি।এ চার কর্মকর্তাকে উভয় দেশই হাতিদের অস্ত্র ক্রয়-বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে উল্লেখ করেছে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক বিবৃতিতে বলেন, আমাদের জোটের সাথে আমরা হুথিদের অগ্রহণযোগ্য এবং বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখব। গোষ্ঠীটির আচরণের কারণে নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে পড়ছে এবং ইয়েমেনে ত্রাণ সহায়তা বাধাগ্রস্থ হচ্ছে।

বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুতিদের চার নেতার বিরুদ্ধে জাহাজে হামলায় জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এমনকি তারা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। এর আগে হুতিদের ১১ নেতা ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গ–মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X