কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

হামলা হলে ছাড় দিব না, বাইডেনকে ইরান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ অঞ্চলে বিভিন্ন মার্কিন ঘাঁটি যুদ্ধের পর থেকে হামলার মুখে পড়ছে। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (৩১ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো হামলা হলে তার জবাব দেবে ইরান। হামলা হলে কোনো ছাড় নয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান তাদের নিজেদের ভূখণ্ড অথবা সীমান্তের বাইরে তাদের স্বার্থ রয়েছে এমন যে কোনো জায়গায় হামলা হলে তার জবাব দেবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না, তবে জর্ডানে যে হামলা হয়েছে তার জবাব দেওয়া হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর সিরিয়ার সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়েছে। গত রোববারের সেই হামলায় আরও ৪০ জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এ ঘটনায় ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দায় স্বীকার করেছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে, তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠীর হামলার জবাব দেওয়া হবে। আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন। এমন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কি না।

জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘হ্যাঁ’। হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করা উচিত কি না তাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমি তাদের (ইরানকে) এই অর্থে দায়ী করি, যারা এই হামলা করেছে তারা (ইরান) তাদের অস্ত্র সরবরাহ করছে।’

অবশ্য জর্ডানের সেই সামরিক ঘাঁটিতে হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X