কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি লেবাননের

ইসরায়েল-লেবানন সীমান্তে হামলার ফলে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েল-লেবানন সীমান্তে হামলার ফলে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে বেসামরিক লোক হত্যার জন্য রক্তের মূল্য দিতে হবে। সীমান্তে লেবানন ইসরায়েল উত্তেজনা তীব্র হওয়ায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের এমন হুঁশিয়ারির আগে বুধবার অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচ শিশুও রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো এ হামলায় নিহতদের মধ্যে তাদের যোদ্ধারাও রয়েছেন।

শুক্রবার টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় নাসরুল্লাহ বলেন, এই গণহত্যার জবাব ও সামনে কঠোর প্রতিরোধের পদক্ষেপ অব্যাহত থাকবে। বিগত দিনগুলোতে তারা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে। ফলে শত্রুদের এর বদলে তাদের রক্তের মাধ্যমে বদলা দিতে হবে।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ড হিজবুল্লাহর সংকল্পকে আরও দৃঢ় করেছে। তারা এখন উপস্থিতি, সক্ষমতা, ক্রোধ এবং আগুনের মাত্রা বাড়াবে। হিজবুল্লাহ তাদের অপারেশনের মাত্রা বাড়াবে। ইসরায়েলকে সেজন্য অপেক্ষা করতে হবে এবং তারা এটাই প্রত্যাশা করে।

নাসরুল্লাহর এমন বক্তব্যের পর হিজবুল্লাহ জানিয়েছে তারা সেবা ফার্মে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে হতাহতেরও দাবি করেছে গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X