কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে আইসিজের শুনানি শুরু, আজ অংশ নেবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় ছয় দশক ধরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। তাদের এই দখলদারি বৈধ কি না, তা নিয়ে সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে শুনানি শুরু হয়েছে। এই শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে আজ মঙ্গলবার বাংলাদেশ অংশগ্রহণ করবে।

আলজাজিরার খবর অনুযায়ী, এবার ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আইসিজের এ শুনানিতে ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। এতে গতকাল সোমবার প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করেছে ফিলিস্তিন। এখন পর্যায়ক্রমে অন্যান্য দেশ যুক্তিতর্ক উপস্থাপন করবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল, কানাডা ও চিলি যুক্তিতর্ক উপস্থাপন করবে।

এর আগে গতকাল সোমবার আইসিজের শুনানির প্রথম দিনে অংশ নিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানান, ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য ও জাতিবিদ্বেষী অপতৎপরতা চালাচ্ছে। এ কারণে পরাধীনতা, উদ্বাস্তু জীবন ও মৃত্যুর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। এ সময় তিনি অবিলম্বে ও নিঃশর্তভাবে ইসরায়েলি দখলদারির সম্পূর্ণ অবসানের দাবি জানান।

অবশ্য এবারের শুনানি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলা থেকে আলাদা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগে গত ডিসেম্বরে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের মামলায় ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারির ওপর জোর দেওয়া হয়েছে। আইসিজের এ-সংক্রান্ত নির্দেশনা আসতে মাস ছয়েক সময় লাগতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X