কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে নাচানাচির ভিডিও ভাইরাল, দুই তরুণী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশ্যে নাচানাচির ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছেন দুই তরুণী। ফারসি নববর্ষ নওরোজের প্রস্তুতি উপলক্ষে তারা নেচেছিলেন। আর এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় গ্রেপ্তার হয়েছেন ওই দুই তরুণী। শনিবার (০৯ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই তরুণী নববর্ষ উপলক্ষে প্রকাশ্যে নাচের ভিডিও ধারণ করেছিলেন। এরপর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে।

ইরানের রাজধানী তেহরানের উত্তরের জনপ্রিয় এলাকা তাজরিশ স্কয়ারে তারা কোমর দুলিয়ে নাচের ভিডিও ধারণ করেন। এরপর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওই দুই তরুণী তাজরিশ স্কয়ারে নাচের মাধ্যমে সামাজিক নিয়ম ভেঙেছেন। তেহরান প্রসিকিউটর তাদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই তরুণী ইরানি সংস্কৃতির কাল্পনিক চরিত্র হাজি ফারোউজের অনুকরণে লাল পোশাক পরেছিলেন। দেশটিতে আগামী ২০ মার্চ ফার্সি নববর্ষ শুরু হবে। ইসলামিক আইনানুসারে ইরানে প্রকাশ্যে নাচ অথবা জনসম্মুখে একা বের হওয়া নিষেধ।

ইরানে সম্প্রতি প্রকাশ্যে বিশেষ করে মেট্রোতে নাচের অসংখ্য ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়েছে। ২০২২ সালে সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। এরপর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই ঘটনার পর থেকে ইরানে তরুণীদের বিভিন্ন ধরনের প্রতিবাদী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। তাকে ইরানের নৈতিক পুলিশ হিজাবের বিধান লঙ্ঘন করায় গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X