কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ১৩ হাজার যোদ্ধাকে হত্যা করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ হাজার যোদ্ধা রয়েছেন। এ ছাড়া তিনি রাফাহ সীমান্তে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। মিসরের সীমান্তবর্তী এ শহরে অন্তত ১৪ লাখ বাসিন্দা আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় নিহত যোদ্ধাদের নিয়ে মন্তব্য করলেও তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, রাফায় অভিযানের পরিধি বাড়ানো মূলত হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি।

নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি... আমরা রাফায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে একবার সামরিক অভিযান শুরু করলে এটি মাত্র কয়েক সপ্তাহের প্রশ্ন।

এর আগে আলজাজিরা জানায়, গাজায় ইসরায়েলি হামলায় ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গাজার মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ বলেন, গাজায় অব্যাহতভাবে খাবার আর আশ্রয়ের সংকট বাড়ছে। উপত্যকায় কোনো খাবার বা আশ্রয়ের জায়গা নেই বললেই চলে।

তিনি জানান, গত পাঁচ মাসের এ যুদ্ধে উপত্যকার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া সেখানকার এক লাখ ২০ হাজার পরিবার দুর্ভিক্ষে ভুগছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতোমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X