কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার এক হাজারের বেশি মসজিদ 

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি মসজিদ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি মসজিদ। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলা থেকে মসজিদ এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে গাজার এক হাজারের বেশি মসজিদ ধ্বংস করে দিয়েছে। রোববার (১০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা রাফার আল হুদা মসজিদেও হামলা চালিয়েছে। গত মাসে হামলা চালানো এ মসজিদটি সেখানকার অন্যতম পুরান মসজিদ ছিল। এটি ১৯৫২ সালে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির সঙ্গে একটি লাইব্রেরিও ছিল। এ মসজিদটিতে একসঙ্গে দেড় হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।

ইসরায়েলি হামলায় মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে আসন্ন রমজান মাসকে রেখে ফিলিস্তিনিরা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। তারা আল হুদা মসজিদে জমায়েত হওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

রাফার এক বাসিন্দা জানান, স্বেচ্ছাসেবীরা নামাজ আদায়ের জন্য সেখানে একটি ছোট জায়গা তৈরি করেছেন। সেখানে ধর্মীয় আচার পালন করা হবে। এ ছাড়া যুদ্ধের পর মসজিদটি পুনরায় নির্মাণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়ে গাজার ঐতিহাসিক আল ওমারি মসজিদ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম কুদস নেটওয়ার্ক ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসপ্রাপ্ত মসজিদের ৩টি ছবি প্রকাশ করে। ছবিতে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি বিবর্ণ রূপ দেখা যাচ্ছে। যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতেন সে জায়গাটিও সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X