কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। শুধু তিনিই নয় বরং সেনাবাহিনীতে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশাল অংশও এ সময় পদত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

ঠিক কী কারণে সেনাপ্রধানসহ এসব সেনা কর্মকর্তা পদত্যাগ করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের হামলা সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অভিযানকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরায়েলি সরকার।

মনে করা হচ্ছে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা অনুসন্ধানে করা তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা। আপাতত যুদ্ধ চলছে তাই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা।

এর আগে হালেভি বলেছেন, গত ৭ অক্টোবর যা হয়েছে তার জন্য তিনিই দায়ী। এরপর থেকে যা হয়েছে এবং যা হবে তিনি একাই তার সব দায় নেবেন। ইসরায়েল এখন যুদ্ধে আছে। তাই সেনাবাহিনীর লক্ষ্যবস্তু বর্তমানে শুধু যুদ্ধের দিকে থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X