কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১৯

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তার জন্য অপেক্ষারত বেসামরিক মানুষর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, গাজা সিটির আল-কুয়েত গোলচত্বরের পাশে আটা ও ত্রাণের জন্য হাজারো মানুষ অপেক্ষা করলে ইসরায়েলি দখলদার বাহিনী গণহত্যা চালায়। এতে ১৯ জন নিহত এবং ২৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গাজার এসব ক্ষুধার্ত মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও যুদ্ধট্যাংক মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে। এ সময় তারা আটা ও ত্রাণের বস্তার জন্য অপেক্ষা করছিলেন। তারা এমন এক জায়গায় অবস্থান করছিলেন যা কোনোভাবে ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করতে পারে না।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সাধারণ মানুষের ওপর ব্যাপক হারে গুলি চালানো হয়েছে। আহতদের পাশের আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে। তাই অনেক আহত মানুষকে খোলা আকাশের নিচে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহমুদ বাসাল আরও বলেন, অনেকে খুব গুরুতর জখম হয়েছেন। বিশেষ করে যারা বন্দুকের শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। পরিস্থিতি খুবই বেদনাদায়ক, কঠিন ও চ্যালেঞ্জিং।

আলা আল-খুদারি নামে এক প্রত্যক্ষদর্শী আলজাজিরাকে বলেছেন, ছেলেমেয়েদের মুখে অল্প খাবার তুলে দেওয়ার জন্য এসব মানুষ এসেছিলেন। এ সময় ভিড়ের মধ্যে গুলি ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনী। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। আরও অনেক মানুষ আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X