কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মুসল্লিদের জন্য খুলল মসজিদে নববীর ছাদ

মসজিদে নববী। ছবি : সংগৃহীত
মসজিদে নববী। ছবি : সংগৃহীত

মুসলিমদের জন্য বিশ্বের অন্যতম পবিত্র জায়গা মসজিদে নববী। প্রতিবছর লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর থাকে মদিনার এ পবিত্র মসজিদ। তবে রমজানে বছরের অন্য সময়ের ‍তুলনায় মুসল্লি বাড়ে কয়েকগুণ। ফলে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদে নববীর ছাদ। বুধবার (২৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের জন্য খুলেছে মসজিদে নববীর ছাদ। ফলে প্রতিদিন প্রায় ৯০ হাজার মুসল্লি সেখানে নামাজ আদায় করতে পারবেন।

সারা বিশ্বের মুসলমানদের কাছে মসজিদে নববী অন্যতম আকাঙ্ক্ষার জায়গা। এর পাশেই রয়েছে রাসুল (স.)-এর রওজা মোবারক। রাসুলের রওজা জিয়ারত ও এ মসজিদে নামাজ আদায়ের জন্য প্রতিবছর লাখ লাখ মুসলিম মদিনায় হাজির হন।

রমজানে ওমরাহ পালনে বিশেষ মর্যাদা রয়েছে। ফলে এ সময় বছরের অন্য সময়ের তুলনায় ওমরাহকারীদের ভিড় অনেক বেড়ে যায়। এ ভিড়ের মধ্যে এবার রমজান মাসে মসজিদে নববীর ছাদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার ও বিভিন্ন দাতব্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার অর্থায়নে এরইমধ্যে মসজিদের ছাদ জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া মসজিদের ছাদে সুগন্ধি ছিটানো হয়েছে। নামাজের জন্য বিভিন্ন আকারের পাঁচ হাজার মাদুরও বিছানো হয়েছে।

এসব পদক্ষেপ ছাড়াও রমজান উপলক্ষে মসজিদের ছাদে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন রোজাদারদের মধ্যে খাবার, জমজমের পানি ও ২০ হাজার কোরআন বিতরণ করা হচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, মসজিদে নববীর ছোদের আয়তন প্রায় ৬৭ হাজার বর্গমিটার। এ ছাদে ওঠার জন্য ২৪টি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নামাজের পরিবেশ নির্বিঘ্ন করতে আরও নানা সুবিধা রাখা হয়েছে। নামাজের আগে পরে ছাদে ওঠার জন্য যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি এস্কেলেটর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১০

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১১

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১২

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৪

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৫

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৬

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৭

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৮

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

২০
X