কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহকারীদের জন্য নতুন নিয়ম সৌদির

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে সৌদি আরবে ঢল নেমেছে ওমরাহ যাত্রীদের। হজ মৌসুম ছাড়াই লাখ লাখ মুসল্লিকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থা সৌদি সরকারের। তাই ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট কিছু জিনিস বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) এক নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না। গালফ নিউজ বলছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আল্লাহর মেহমানদের, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ জিনিস বহন করা যাবে না।

মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরিফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা সাধারণত বেশ বৃদ্ধি পায়। ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরিফের পূর্ব দিকে অবস্থিত।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এর মধ্যেই নতুন নির্দেশনা দিল দেশটি।

পবিত্র রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ছাড়া হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যে কোনো সময় মুসলমানরা ওমরাহ পালন করতে পারেন। আর বাধ্যতামূলক না হলেও ওমরাহ মুসলমানদের জন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। আর তাই পবিত্র রমজান মাসে সৌদি আরবের অভ্যন্তরীণ ও বাইরে থেকে থেকে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ওমরাহ পালন ও নামাজ আদায়ের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X