কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা

সিরিয়ার  বিধ্বস্ত একটি এলাকা। পুরোনো ছবি
সিরিয়ার বিধ্বস্ত একটি এলাকা। পুরোনো ছবি

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৯ মার্চ) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণ করে এমন একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের এক এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এলাকাটিতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রের ডিপো ছিল।

সিরিয়ায় মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ডিপোর কাছাকাছি এলাকাকে নিশানা করা হয়। এ হামলায় ৩৬ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার নিশানা করা এ গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় সংস্থাটি।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, ভোরের আগমুহূর্তের এ হামলায় হতাহতদের মধ্যে সামরিকের পাশাপাশি বেসামরিকও লোক রয়েছে।

অন্যদিকে সিরিয়ার সামরিক সূত্র সানাকে জানিয়েছে, আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে বিমান হামলা শুরু করে। এ হামলায় সামরিক ও বেসামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে তারা বিদেশি সংবাদমাধ্যমে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানপন্থি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ হামলা চালিয়ে আসছে তারা। তবে গত ৭ অক্টেবার থেকে গাজায় হিজবুল্লাহর মিত্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের এ হামলা আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X