সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

উপসাগরীয় অঞ্চলে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

উপসাগরীয় অঞ্চলে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার উপসাগরীয় অঞ্চলে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের হাত থেকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে দেশটি। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে দুটি তেলবাহী জাহাজ ইরান আটকের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে আরও এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষাবিষয়ক এক কর্মকর্তারা জানিয়েছেন, এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের ফলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি আরও বেশি দৃশ্যমান হবে।

মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে। এদিকে, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কার আটক করে থাকে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X