কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদুল হারাম ও মদিনায় রাতযাপনে ১০ লক্ষাধিক মুসল্লি

পবিত্র কাবায় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়। ছবি : সংগৃহীত

রমজান মাসের শেষ দিকে পবিত্র মক্কা ও মদিনায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। মসজিদে হারাম ও মসজিদে নববিতে রাতযাপন করছেন অন্তত ১০ লাখ মুসল্লি।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, রোজার মাস শেষের দিকে। শেষমুহূর্তে ফজিলতপূর্ণ সময় পুরোদমে কাজে লাগাতে চাইছেন মুসল্লিরা। তারা সারারাত জেগে তারাবির নামাজ আদায় করছেন।

ওমরাহ আদায়কারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। তারা সারা দিন মসজিদে অবস্থান করে আল্লাহর জিকিরে মশগুল থাকছেন। এ ছাড়া দিনরাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে গুনাহ মাফের ফরিয়াদ করছেন।

কত সংখ্যক মানুষ বর্তমানে মসজিদ দুটিতে অবস্থান করছেন তার বর্ণনা দিতে গিয়ে বলা হয়, তারাবির নামাজের জামাতে মসজিদ দুটির বারান্দাসহ সর্বত্রই শুধু মানুষ। তারা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আল্লাহর অন্যতম বিধান নামাজ আদায় করছেন।

এদিকে পবিত্র কাবায় এ বছর ইতেকাফকারীর সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। সেখানে ছয় হাজারের বেশি মানুষ সৌদি আরব সরকারের তালিকাভুক্ত হয়ে ইতিকাফ করছেন।

মুসলিমরা রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে ইবাদত করে ব্যয় করেন। এ সময়কে ইসলামে ইতিকাফ বলে অবিহিত করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) এর প্রদর্শিত পন্থায় এ ইবাদত পালন করেন মুসলিমরা। চলতি বছর সৌদি আরবে ১১ মার্চ থেকে রমজানের শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X