কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া!

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার (১০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেও সেক্ষেত্রে সরকার পরিচালনায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন ইঙ্গিত দিলেও বিরোধী দল এবং জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া ভিন্নমত জানিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনের বিষয়ে এমন সিদ্ধান্ত হবে অপরিপক্ব পদক্ষেপ।

ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবেই একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে বলে মত দিয়ে আসছে দেশটি। তবে পেনি ওংয়ের মন্তব্যে চলতি বছরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যের প্রতিফলন দেখা গেছে। ওই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্যও।

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ জানিয়ে আসছে আস্ট্রেলিয়া। ইসরায়েলের হামলায় দেশটির একজনসহ অন্তত ছয় ত্রাণকর্মী নিহতের ঘটনায়ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছিল।

মঙ্গলবার রাতে এক ভাষণে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হতে পারে একমাত্র আশার আলো। যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিরা পৃথক দেশে বসবাস করবে।

তিনি বলেন, এই পন্থা গ্রহণের করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে চলা ব্যর্থতা এবং পাশাপাশি নেতানিয়াহু সরকারের ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন নিয়ে আলোচনা করতেও অস্বীকার করা ব্যাপক হতাশার সৃষ্টি করেছে। এজন্য ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে জোর দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিরোধীদের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র সাইমন বার্মিংহাম এ পদক্ষেপকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আলোচনার জন্য এখনো সময় আসেনি বলে মন্তব্য করেছেন জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জেরেমি লেবলার।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ১৪০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ এখনো স্বীকৃতি দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X