কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা 

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ায় নিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে প্রায় দুই হাজারের মতো রোহিঙ্গা নিয়েছে। আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু রোহিঙ্গা নাগরিক নিয়ে যায়৷ তারা আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে ৯৭ জন বাংলাদেশিকে তারা একটি দ্বীপের মতো জায়গায় রেখেছে। যদিও সেখানে তাদের খাবার দাবারের কোনো অসুবিধা হয় না। তারা ওই ৯৭ জন বাংলাদেশিকে ফেরত আনতে অনুরোধ করেছে। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসবো৷ অস্ট্রেলিয়ায় আমাদের অনেক বাংলাদেশি অবৈধ নয়, মাত্র ৯৭ জন অবৈধ আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের কোস্টগার্ডের সঙ্গে তাদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়৷

অষ্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তারা পররাষ্ট্র সচিবের সঙ্গেও দেখা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১১

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১২

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৩

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৪

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৫

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৬

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৭

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৮

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৯

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

২০
X