কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

আগামী জুনের মধ্যে নির্বাচন দাবি বাংলাদেশ এলডিপির

বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির নেতারা। ছবি : কালবেলা
বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির নেতারা। ছবি : কালবেলা

নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর আসাদগেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এ দিন তিনি সদ্যগঠিত নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রবীণ রাজনীতিক আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে বাংলাদেশ এলডিপির নেতৃত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি সার্বক্ষণিক রাজনীতিতে নেই।

শাহাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিতে আবদুল করিম আব্বাসী একজন প্রাজ্ঞ রাজনীতিক, সাবেক হুইপ ও সংসদ সদস্য। বাংলাদেশ এলডিপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, রাজনীতিতে সাবেক এমপি আব্বাসীর অবদান অনস্বীকার্য।

এ সময় আবদুল করিম আব্বাসী নিজেও দলের প্রতি, নতুন কমিটির নেতাদের প্রতি শুভকামনা জানান।

আব্বাসী তার বক্তব্যে উল্লেখ করেন, জীবদ্দশায় তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যেতে পারছেন। এটাই বড় পাওয়া।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, চারদিকে নানা চেহারায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের আনাগোনা দেখা যাচ্ছে। সকল দল-মত নির্বিশেষে ফ্যাসিজম বিদায়ের যে শুভলগ্ন, যখন ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সামনে এসেছে, তখনই গণতন্ত্র নিয়ে নানা গোষ্ঠী নানা চক্রান্ত শুরু করেছে।

তিনি বলেন, ১৫ বছর ধরে দেশের মানুষ নিজেদের মতপ্রকাশ করতে পারেনি, ভোট প্রয়োগ করতে পারেনি। তাই জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশার বাইরে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের কোনো সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই। তাই অবিলম্বে নির্বাচনমুখী সংস্কার কাজ সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর প্রতিনিধি সভায় বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হন শাহাদাত হোসেন সেলিম। সাবেক চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি দলের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X