কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুন কং-রে

সুপার টাইফুন কং-রের গতিপথ। ছবি : সংগৃহীত
সুপার টাইফুন কং-রের গতিপথ। ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। বর্তমানে এটি ৩০০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে তাইওয়ানে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

আবহাওয়া পূর্বাভাবে বলা হয়েছে, এটি সরাসরি দক্ষিণ পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে। এরপর কিছুটা দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে।

স্বায়ত্বশাসিত এ দ্বীপটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, টাইফুন আঘাত হানার সময় ৮ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে। ফলে স্বায়ত্বশায়িত এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এর ফলে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে। এছাড়া চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X