কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ
সাভারের আশুলিয়ায় প্রথম শোরুম উদ্বোধন

যাত্রা শুরু করলো ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্ক 

সাভারের আশুলিয়ায় ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করছেন চিত্রনায়ক আমিন খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি : সৌজন্য
সাভারের আশুলিয়ায় ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করছেন চিত্রনায়ক আমিন খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি : সৌজন্য

ক্রেতাদের কাছে আরো দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। সাভারের আশুলিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ালটনের নতুন এই সেলস নেটওয়ার্ক।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ব্যবসায় ওয়ালটন একটি নতুন পদ্ধতি চালু করল। ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সহজে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন সেই প্রক্রিয়াকে সহজ করতেই ওয়ালটনের এ উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজি শোরুম চালুর মধ্য দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য যেমন আরও সহজলভ্য হবে, তেমনি এ খাতে বহু উদ্যোক্তাও তৈরি হবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। ফ্রাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে খুব সহজেই বহু উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই ইলেকট্রনিক্স খাতে ফ্রাঞ্চাইজি ব্যবসায়ে এগিয়ে এসেছে ওয়ালটন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওয়ালটন ফ্রাঞ্চাইজি বিজনেসেও শতভাগ সফলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ শোরুম চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় ক্রেতারা ওয়ালটন পণ্য ও সেবা আরো সহজে পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X