কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১২:১৮ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পরাজিত শক্তি আর ফিরতে পারবে না : নিতাই রায়

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পরাজিত শক্তি আর ফিরে আসতে পারবে না। তারা যদি ফিরে আসত, তাহলে হিটলার-নমরুদ-চেঙ্গিস খান-আইয়ুব খান-টিক্কা খানরাও ফিরে আসত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করত। তাদের পতন হয়েছে। এখন আর কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নেই।

পলাতক প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র আর টিকবে না। সম্মিলিতভাবে জাতি তাদের বিরুদ্ধে লড়াই করছে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ যুগে যুগে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের মানুষ রুখে দিয়েছে। আজকে দেশ গড়ার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুণ দে’র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, গণফোরামের সুব্রত চৌধুরী, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কল্যাণ ফ্রন্টের অমলেন্দু দাস অপু, রমেশ দত্ত, তপন চন্দ্র মজুমদার, মিল্টন বৈদ্য, হিন্দু মহাজোটের সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X