কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

সংশোধন হচ্ছে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির লোগো। ছবি : সংগৃহীত

সংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। আইনটির বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রস্তাবিত সংশোধিত খসড়া আইন জনমত যাচাইয়ের জন্য একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উক্ত সংশোধিত খসড়া আইনের ওপর সকল শিল্পী, কলাকুশলী, শিল্পবোদ্ধা, সংস্কৃতিসেবী, গবেষক, সাংবাদিকসহ সর্বসাধারণের কাছ থেকে মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে নিজ প্রতিষ্ঠান বিবেচনায় এর উন্নয়নকল্পে প্রস্তাবিত সংশোধিত খসড়ার উপর সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে আইনের সংশোধন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিল্পকলা একাডেমি গঠন করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩২ অক্টোবর) থেকে সাত কর্মদিবসের মধ্যে জনমত যাচাইয়ের মাধ্যমে সকল অংশীজনের কাছ থেকে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানিয়েছে একাডেমি।

আইন সংক্রান্ত সকলের মতামত একাডেমির ই-মেইলে [email protected] পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে সংগৃহীত প্রস্তাবনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদে উত্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X