কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি : মোনায়েম মুন্না

বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী দল ও অঙ্গ-সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার, শোকজ, পদ স্থগিতসহ সাংগঠনিক নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলায় দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি বলেন, আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই তারা যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সঙ্গে করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, ইতিবাচক কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় ও ভালোবাসা অর্জন করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করছি। আপনাদেরও মানুষের মন জয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। যে নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর সেই সরকার ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা দেশবাসীর চাওয়া।

ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রওনকের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিকের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ নেতারা।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X