কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে নেইবারসের স্কুলব্যাগ ও খাদ্য বিতরণ

শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিথিরা। ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিথিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্কুলের ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রকল্পের আওতায় অনুষ্ঠানের মাধ্যমে এসব জিনিসপত্র বিতরণ করা হয়।

একই সঙ্গে প্রকল্প এলাকার ৩৮০ জন শিশুর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত হবার ব্যাপারে উৎসাহিত করেন এবং সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে রুখে দিতে অনুপ্রাণিত করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন ভূঞা, সহ. সমাজকল্যাণ কর্মকর্তা, অঞ্চল-০২ (মিরপুর), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা তাবাচ্ছুম, প্রজেক্ট ম্যানেজার, গুডনেইবারস মিরপুর প্রকল্প।

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ শিশু অধিকার রক্ষার্থে কাজ করে। শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পৃক্ততা শিশুর সুরক্ষা ও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুড নেইবারস শিশুকে বিদ্যালয়ে ধরে রাখতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো- হামদান পুরষ্কার পেয়েছে এই উন্নয়ন সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X